Skip to Content
Notesmentor
  • Home
  • About Us
  • Contact us
  • Disclaimer
  • Privacy and policy
  •  +919933885626
  • Sign in
Notesmentor
      • Home
      • About Us
      • Contact us
      • Disclaimer
      • Privacy and policy
    •  +919933885626
    • Sign in

    শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো? Meaning  of educational management. Discuss the characteristics of educational management.

  • All Blogs
  • Education
  • শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো? Meaning  of educational management. Discuss the characteristics of educational management.
  • 27 August 2025 by
    শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো? Meaning   of educational management. Discuss the characteristics of educational management.
    Notesmentor
    | No comments yet

    Share

    শিক্ষাগত ব্যবস্থাপনা:

    শিক্ষাগত ব্যবস্থাপনা হলো এমন একটি পদ্ধতি , যেখানে মানবসম্পদ ও বস্তুগত সম্পদ ব্যবহার করে, পরিকল্পনা সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে সেই প্রতিষ্ঠানের শিক্ষাদান গবেষণা ও অন্যান্য  কার্যাবলী গুলি দক্ষতার সাথে ও কার্যকরী ভাবে সম্পন্ন করা হয়।

    শিক্ষাগত ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য সমূহ: 

    1. লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করা:

    শিক্ষাগত ব্যবস্থাপনা প্রথমে তার উদ্দেশ্য ও কর্মপদ্ধতি ঠিক করে এবং এর মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবার জন্য কাজ করে থাকেন। তাই বলা যায় লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করা হলো শিক্ষাগত ব্যবস্থাপনার একটি অন্যতম বৈশিষ্ট্য।

    2.সম্পদের সঠিক ব্যবহার:

    শিক্ষামূলক ব্যবস্থাপনার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো সম্পদের সঠিক ব্যবহার অর্থাৎ কর্ম সম্পাদনের জন্য কর্মী সংগঠন ,প্রয়োজনীয় অর্থ,বাসস্থান ইত্যাদি সম্পদের ব্যবস্থা করা ও সঠিক ব্যবহার করা ।

    3. কৌশল ও পদ্ধতি উদ্ভাবন: 

    শিক্ষাগত ব্যবস্থাপনা  প্রতিষ্ঠানের কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদ্ধতি ও কৌশল উদ্ভাবন করে এবং সঠিকভাবে সেগুলোকে নিয়ন্ত্রণও করে থাকে।

    4. ক্ষমতার ব্যবহার:

    প্রতিষ্ঠানের স্থিরীকৃত নীতি গুলির রূপায়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা এবং তার সঠিক ব্যবহার নির্ধারণ করা শিক্ষাগত ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। 

    5. পরিবর্তনশীলতা: 

    শিক্ষাগত ব্যবস্থাপনা হলো একটি পরিবর্তনশীল প্রক্রিয়া অর্থাৎ এটি সমাজ প্রযুক্তি এবং নতুন গবেষণার সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন হতে থাকে। 

    6. শিক্ষার্থী কেন্দ্রিক পরিকল্পনা: 

    শিক্ষার প্রতিষ্ঠানের  প্রধান উপাদান হলো শিক্ষার্থীরা। তাই শিক্ষাগত ব্যবস্থাপনায় সমস্ত পরিকল্পনা ও কৌশল গুলি শিক্ষার্থীদের চাহিদা প্রয়োজন এবং উন্নতির উপর নির্ভর করে তৈরি করা হয়ে থাকে।

    7. গণতান্ত্রিক পদ্ধতি:

    আধুনিক শিক্ষাগত ব্যবস্থাপনা হলো গণতান্ত্রিক প্রকৃতির যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত কেউ গুরুত্ব দেওয়া হয় থাকে। 

    উপসংহার: 

    উপরিউক্ত আলোচনায় ভিত্তিতে আমরা বলতে পারি যে শিক্ষাগত ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যা, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও দক্ষতার সাথে কার্যকরীভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান,গবেষণা এবং অন্যান্য কাজগুলি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    in Education
    Sign in to leave a comment
    Recommendations of PWD Act 1995 || Importance of PWD Act 1995 ||

    Useful links 

    • Home
    • About us
    • Contact Us
    • Privacy and policy 
    • Disclaimer 
    • Terms of Service 
    • +91 9933885626
    • nmhelpcentre@gmail.com
    Copyright © NotesMentor 
    Powered by Odoo - Create a free website